বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে ১৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ-সার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে ১৫ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে শাহজাদপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলামসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও সার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, চিনাবাদাম ও খেসারির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বলেন, সরিষার আবাদ সম্প্রসারণের পাশাপাশি কৃষকদের আধুনিক ও উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এ ছাড়া মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং কৃষকেরা যথাযথ পরিচর্যা করলে চলতি মৌসুমে শাহজাদপুরে সরিষার ভালো ফলন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

কালকিনিতে রহস্যজনক বিস্ফোরণে মা-শিশু দগ্ধ, অক্ষত গ্যাস সিলিন্ডার ঘিরে রহস্য

শাহজাদপুরে ১৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ-সার

প্রকাশের সময় : ১০:১৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬