মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমগাছের ছায়ায় দামি মসলা ভ্যানিলা, স্বপ্ন দেখছেন যশোরের সারোয়ার

৫ শতাংশ জমিতে ১৫০টি গাছ, ফলনও এসেছে; সম্ভাবনা থাকলেও বাজার ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে দুশ্চিন্তা

বিশ্বের অন্যতম দামি মসলা ভ্যানিলা। সাধারণত নিয়ন্ত্রিত পরিবেশে বিশেষ পরিচর্যার মাধ্যমে এই মসলা চাষ করা হয়। তবে ব্যয়বহুল শেড নির্মাণ না করে আমবাগানের প্রাকৃতিক ছায়ায় ভ্যানিলা চাষ করে সাফল্যের স্বপ্ন দেখাচ্ছেন যশোরের চৌগাছা উপজেলার সর্পরাজপুর গ্রামের উদ্যোক্তা মো. সারোয়ার হোসেন।

নিজের মাত্র ৫ শতাংশ জমির একটি ছোট আমবাগানে তিনি গড়ে তুলেছেন ভ্যানিলার বাগান। সেখানে সারি সারি আমগাছের ফাঁকে বেড়ে উঠছে প্রায় ১৫০টি ভ্যানিলাগাছ। লতানো গাছগুলোতে থোকায় থোকায় ফলও এসেছে। ড্রাগন ফল চাষের পাশাপাশি নতুন এই মসলা চাষে সম্ভাবনা দেখছেন তিনি। তবে উৎপাদিত ভ্যানিলা বিক্রির নির্দিষ্ট বাজার ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা না থাকায় বাণিজ্যিকভাবে এগোতে পারছেন না।

সারোয়ার হোসেনের ভ্যানিলা চাষের যাত্রা শুরু ২০১৯ সালে। প্রথমে পরীক্ষামূলকভাবে ৫০টি চারা রোপণ করেন। অভিজ্ঞতার অভাবে প্রথম দফায় মারা যায় ২৫টি গাছ। তবু দমে যাননি তিনি। পরে নতুন চারা সংগ্রহ করে আবারও চাষ শুরু করেন। প্রথমে টাইফুয়েন্সি জাতের ভ্যানিলা দিয়ে শুরু করলেও পরবর্তী সময়ে ভারত থেকে প্লানিফুলিয়া জাতের চারা সংগ্রহ করেন।

নিজের অভিজ্ঞতা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ধীরে ধীরে চাষের কৌশল রপ্ত করেছেন সারোয়ার। বর্তমানে তার বাগানে প্রায় ১৫০টি গাছ রয়েছে। আমগাছের প্রাকৃতিক ছায়া কাজে লাগিয়ে তৈরি করেছেন ভ্যানিলা চাষের উপযোগী পরিবেশ।

সারোয়ার হোসেন বলেন, বাংলাদেশে ভ্যানিলা চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখন প্রয়োজন উৎপাদন বাড়ানো। ১০০ জন কৃষককে ভ্যানিলা চাষের উপযোগী কাটিং সরবরাহ করা গেলে চার-পাঁচ বছর পর এক হাজার কেজি ভ্যানিলা বিন রপ্তানির জন্য প্রস্তুত করা সম্ভব। তখন আন্তর্জাতিক ক্রেতারাও বাংলাদেশে আসতে আগ্রহী হবেন।

আমবাগানই হলো ভ্যানিলা চাষের ভরসা

বিশ্বের বিভিন্ন দেশে ভ্যানিলা চাষের জন্য বিশেষ শেড তৈরি করা হয়। কিন্তু সেই ব্যয় এড়াতে সারোয়ার বেছে নিয়েছেন আমবাগানের প্রাকৃতিক ছায়া। তার মতে, অতিরিক্ত রোদ, তাপমাত্রা ও বৃষ্টিপাত ভ্যানিলা চাষের জন্য ঝুঁকিপূর্ণ। তাই গাছের উপযোগী পরিবেশ বজায় রাখা জরুরি।

তিনি জানান, পাঁচ শতাংশ জমিতে ভ্যানিলার বাগান গড়ে তুলতে এখন পর্যন্ত প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। পরিচর্যা ও উৎপাদন ঠিক থাকলে বছরে পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়ের আশা করছেন তিনি। ভ্যানিলা চাষে আট ধরনের উপকরণ দিয়ে বেড তৈরি করতে হয়। এরপর সেখানে গাছের কাণ্ড রোপণ করা হয়।

বাগানে কাজ করেন আল-আমিন হোসেন। তিনি জানান, ভ্যানিলা গাছের পরিচর্যা তুলনামূলক সহজ। মাঝে মাঝে সেচ দিতে হয় এবং রোগবালাইয়ের দিকে নজর রাখতে হয়। বিশেষ করে ছত্রাকের আক্রমণ থেকে গাছ রক্ষা করা জরুরি।

আগ্রহ বাড়ছে, কিন্তু বাজারের নিশ্চয়তা নেই

সারোয়ারের বাগানে ভ্যানিলার ফল দেখে আগ্রহী হচ্ছেন এলাকার অন্য উদ্যোক্তারাও। তাদের একজন আশিকুল ইসলাম মিথুন। তিনি বলেন, চৌগাছায় ভ্যানিলা চাষ হচ্ছে শুনে বাগান দেখতে এসেছেন। গাছে থোকায় থোকায় ফল দেখে ভালো লেগেছে। তবে উৎপাদিত ভ্যানিলা কীভাবে বিক্রি বা প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কৃষি বিভাগের উদ্যোগে চাষ সম্প্রসারণ করা গেলে অনেক কৃষক আগ্রহী হবেন।

যশোরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা বলেন, ভ্যানিলা সাধারণ সবজির মতো কাঁচা অবস্থায় বাজারজাত করার পণ্য নয়। এটি প্রক্রিয়াজাত করে বাজার উপযোগী করতে হয়। কোনো কৃষক এ বিষয়ে যোগাযোগ করলে দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বিপণনের জন্য সহযোগিতা করা হবে।

কৃষি বিভাগের নজরেও এসেছে নতুন সম্ভাবনা

চৌগাছায় ভ্যানিলা চাষের বিষয়টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নজরেও এসেছে। অধিদপ্তরের কর্মকর্তারা বাগান পরিদর্শন করে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার পরিকল্পনা করছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ভ্যানিলা দেশে তুলনামূলক নতুন ফসল। তাই এর চাষাবাদ সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে বৈজ্ঞানিক কর্মকর্তাদের নিয়ে সারোয়ারের বাগান পরিদর্শন করা হবে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে চাষ সম্প্রসারণের বিষয়টি আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভায় উত্থাপন করা হবে।

বিশ্ববাজারে ভ্যানিলার চাহিদা

দামের দিক থেকে ভ্যানিলা বিশ্বের দ্বিতীয় দামি মসলা হিসেবে পরিচিত। এর ওপরে রয়েছে জাফরান। বিশেষ সুগন্ধ ও স্বাদের কারণে কেক, বিস্কুট, আইসক্রিম, চকলেট, পানীয়, প্রসাধনী ও সুগন্ধি তৈরিতে প্রাকৃতিক ভ্যানিলা ব্যবহৃত হয়। তবে বাজারে প্রাকৃতিক ভ্যানিলার পাশাপাশি কৃত্রিম ভ্যানিলিনেরও ব্যাপক ব্যবহার রয়েছে।

সব মিলিয়ে, আমবাগানের ছায়ায় সারোয়ার হোসেনের ভ্যানিলা চাষ দেশের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তবে এই সম্ভাবনাকে বাণিজ্যিক সাফল্যে রূপ দিতে প্রয়োজন উন্নত চারা, বৈজ্ঞানিক প্রশিক্ষণ, প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি ও নিশ্চিত বাজারব্যবস্থা। এসব সহযোগিতা পেলে যশোরের এই ছোট আমবাগানই হয়ে উঠতে পারে দেশের নতুন অর্থকরী মসলা চাষের অনুপ্রেরণা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

এনএসআই পরিচয়ে চার মাস চাঁদাবাজি, কাপ্তাইয়ে আটক

আমগাছের ছায়ায় দামি মসলা ভ্যানিলা, স্বপ্ন দেখছেন যশোরের সারোয়ার

প্রকাশের সময় : ০৭:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬