মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বর প্লেট, সময়সীমা ৩১ ডিসেম্বর

  • আ.আ.ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : ০৭:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিসিটিভি ও এআই ক্যামেরায় যানবাহন শনাক্তকরণ সহজ করতে বিআরটিএর নতুন নির্দেশনা, সময় বাড়ায় অনেকের মধ্যে গড়িমসি

রাস্তায় দ্রুতগতিতে ছুটে চলছে একটি মোটরসাইকেল। সামনে থেকে চালক ও মোটরসাইকেলের রং-নকশা দেখা গেলেও এতদিন নিবন্ধন নম্বর জানার জন্য তাকাতে হতো পেছনের নম্বর প্লেটের দিকে। এবার সেই চিত্রে পরিবর্তন আনতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের দিকেও নম্বর প্লেট প্রদর্শন করতে হবে।

প্রথমে মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। একই সঙ্গে নম্বর প্লেটের আকার ও নকশা নিয়ে আপত্তি ওঠায় সরকার মোটরসাইকেলের গঠন ও নকশা অনুযায়ী প্লেটের আকার পরিবর্তনের সুযোগও রেখেছে।

নির্ধারিত সময়সীমা বিবেচনায় নিয়ে অনেক মোটরসাইকেল মালিক আগেই সামনের নম্বর প্লেট লাগিয়েছেন। তবে গত ২৯ অক্টোবর সময়সীমা বাড়ানোর ঘোষণা আসার পর অনেকেই বিষয়টি নিয়ে কিছুটা গড়িমসি করছেন। ফলে মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়ে চালক ও মালিকদের মধ্যে চলছে নানা আলোচনা।

নম্বর প্লেট কী এবং কেন প্রয়োজন?

সড়কে চলাচলকারী প্রতিটি মোটরযানের আলাদা পরিচিতি থাকে। এই পরিচিতির প্রধান মাধ্যম হলো নিবন্ধন নম্বর। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কোনো মোটরসাইকেল নিবন্ধনের সময় নির্দিষ্ট একটি নম্বর প্রদান করে। এই নম্বরই সংশ্লিষ্ট মোটরসাইকেলের সরকারি পরিচয় হিসেবে ব্যবহৃত হয়।

বাংলাদেশে যানবাহনের নিবন্ধন নম্বর সাধারণত কয়েকটি অংশে বিভক্ত। যেমন—‘ঢাকা মেট্রো-ল-১১-১২৩৪’। এখানে ‘ঢাকা মেট্রো’ দ্বারা নিবন্ধনের এলাকা বোঝানো হয়। ‘ল’ বর্ণটি মোটরসাইকেলের শ্রেণি নির্দেশ করে। আর পরবর্তী সংখ্যাগুলো নিবন্ধনের সিরিজ ও ক্রমিক নম্বরের পরিচয় বহন করে।

মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা অনুযায়ী নিবন্ধন নম্বরের বাংলা বর্ণ নির্ধারণ করে বিআরটিএ। সাধারণত ১২৫ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেলের ক্ষেত্রে ‘হ’ এবং ১২৫ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেলের ক্ষেত্রে ‘ল’ বর্ণ ব্যবহার করা হয়।

নম্বর প্লেট থাকা কেন বাধ্যতামূলক?

সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী, নিবন্ধন সনদ ছাড়া কোনো মোটরযান সড়ক, মহাসড়ক কিংবা জনসাধারণের চলাচলের স্থানে চালানো যায় না। পাশাপাশি মোটরযানে নিবন্ধন নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শন করাও বাধ্যতামূলক।

দুর্ঘটনা, যানবাহন চুরি, অপরাধ সংঘটন কিংবা ট্রাফিক আইন লঙ্ঘনের মতো ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন ও মালিকের পরিচয় শনাক্ত করতে নম্বর প্লেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে অপরাধে ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করার ক্ষেত্রে নিবন্ধন নম্বর পুলিশের তদন্তকাজকে সহজ করে।

সামনে ও পেছনে দুই দিকেই নম্বর প্লেট কেন?

এতদিন মোটরসাইকেলের পেছনে বিআরটিএ অনুমোদিত ডিজিটাল নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক ছিল। এবার সামনে নম্বর প্রদর্শনের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বিআরটিএর গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব প্লেটে নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। নতুন নির্দেশনার মাধ্যমে সামনের দিকেও নম্বর প্লেট প্রদর্শন নিশ্চিত করতে চায় সংস্থাটি।

বিআরটিএর মতে, মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট থাকলে সিসিটিভি ক্যামেরা ও স্বয়ংক্রিয় নম্বর শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে যানবাহন শনাক্ত করা অনেক সহজ হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ডিএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি সম্প্রতি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা মূলত যানবাহনের সামনের দিক থেকে নম্বর প্লেট শনাক্ত করে। ফলে মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট না থাকলে ক্যামেরার মাধ্যমে সেটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

তিনি জানান, বিআরটিএর সঙ্গে আলোচনার ভিত্তিতেই মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যামেরার অবস্থান, স্থাপন ব্যয় ও ব্যবহারিক সুবিধার বিষয়গুলো বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অযথা ক্যামেরার সংখ্যা বাড়ানো সম্ভব নয়। আবার নিচের দিকে ক্যামেরা স্থাপন করলে কোনো কারণে তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও থাকে।

পেছনের নম্বর প্লেট শনাক্ত করার ক্ষেত্রেও কিছু সমস্যা রয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, চলন্ত অবস্থায় মোটরসাইকেলের পেছনে অন্য যানবাহন থাকলে ক্যামেরায় নম্বর প্লেটের স্পষ্ট ছবি পাওয়া কঠিন হয়। পেছন থেকে নম্বর শনাক্ত করার জন্য আলাদা ক্যামেরা ব্যবস্থা গড়ে তুলতে গেলে ব্যয়ও বেড়ে যাবে।

সামনের নম্বর প্লেটের আরেকটি সুবিধার কথা উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, কোনো মোটরসাইকেলের বিরুদ্ধে অপরাধের তথ্য থাকলে সামনে নম্বর প্লেট থাকার কারণে সেটিকে সহজে শনাক্ত করা সম্ভব হবে। অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও এটি কার্যকর ভূমিকা রাখবে।

এআই ক্যামেরা যেভাবে শনাক্ত করবে মোটরসাইকেল

এর আগে গত ২০ মে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলনে জানান, ঢাকার বিভিন্ন ট্রাফিক পয়েন্টে স্থাপিত সিসিটিভি ক্যামেরার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যুক্ত করে যানবাহন নজরদারির ব্যবস্থা চালু করেছে ডিএমপি।

এই প্রযুক্তির মাধ্যমে কোনো বৈধ যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে ক্যামেরায় ধারণ করা ছবির সাহায্যে নম্বর প্লেট শনাক্ত করে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়ার সুযোগ রয়েছে।

তবে মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট না থাকলে এআই ক্যামেরার মাধ্যমে সেটি শনাক্ত করা কঠিন হবে। সে ক্ষেত্রে ট্রাফিক পুলিশকে ম্যানুয়ালি ব্যবস্থা নিতে হবে।

ডিসি রফিকুল ইসলাম বলেন, এআই ক্যামেরা নম্বর শনাক্ত করে প্রয়োজনীয় তথ্য পুলিশের সামনে তুলে ধরে। এতে পুলিশের জনবলের ওপর চাপ কমে। তবে এআই ক্যামেরায় নম্বর শনাক্ত করা সম্ভব না হলেও ডিএমপির অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ জুম করে নম্বর বের করা যায়। এমনকি কোনো স্থানে মোটরসাইকেল পার্ক করা থাকলেও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নিবন্ধন নম্বর শনাক্ত করা সম্ভব।

ডিজিটাল নম্বর প্লেট কী এবং কীভাবে কাজ করে?

বাংলাদেশে প্রচলিত ডিজিটাল নম্বর প্লেট দেখতে সাধারণ নম্বর প্লেটের মতো হলেও এর মধ্যে রয়েছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি প্রযুক্তি। এই প্লেটের সঙ্গে সংযুক্ত বিশেষ ট্যাগে মোটরযানের নিবন্ধনসহ বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে।

কোনো যানবাহন আরএফআইডি পাঠকযন্ত্রের কাছ দিয়ে গেলে সেটির ট্যাগ থেকে তথ্য সংগ্রহ করা যায়। পরবর্তী সময়ে সেই তথ্য কেন্দ্রীয় তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে যানবাহনের পরিচয় নিশ্চিত করা সম্ভব।

সেতুর টোল আদায়, যানবাহনের তথ্য যাচাই এবং চুরি হওয়া যানবাহন শনাক্ত করার মতো বিভিন্ন কাজে এ প্রযুক্তি ব্যবহার করা যায়।

তবে আরএফআইডি প্রযুক্তি জিপিএসের মতো নয়। শুধু ডিজিটাল নম্বর প্লেট লাগানো থাকলেই মোবাইল ফোনের মতো যেকোনো স্থান থেকে মোটরসাইকেলের অবস্থান সরাসরি জানা সম্ভব নয়। এ জন্য নির্দিষ্ট পাঠকযন্ত্র ও তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা প্রয়োজন।

সামনের নম্বর প্লেটের আকার ও নকশায় পরিবর্তনের সুযোগ

বিআরটিএর প্রাথমিক নির্দেশনায় স্কুটারের সামনের নম্বর প্লেটের মাপ ২০০ বাই ১০০ মিলিমিটার এবং অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে ২৮৫ বাই ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি নম্বর ও অক্ষরের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখার নির্দেশনা দেওয়া হয়।

নম্বর প্লেটের পটভূমি সাদা, অক্ষর ও সংখ্যা কালো এবং প্লেট তৈরির উপকরণ হিসেবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহারের কথা বলা হয়েছিল।

তবে নির্ধারিত মাপ ও নকশা নিয়ে মোটরসাইকেল মালিকদের মধ্যে আপত্তি দেখা দেয়। অনেক মোটরসাইকেলের সামনের অংশের গঠন অনুযায়ী নির্ধারিত মাপের প্লেট লাগানো কঠিন বলে মত দেন মালিকেরা।

এ পরিস্থিতিতে গত ১ নভেম্বর সরকার সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করে। এতে মোটরসাইকেলের গঠন ও নকশা অনুযায়ী সামনের নম্বর প্লেটের আকার, অক্ষরের উচ্চতা ও বিন্যাস পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। প্রয়োজনে এক লাইনে নম্বর লেখার অনুমতিও দিতে পারবে বিআরটিএ।

৩১ ডিসেম্বরের পর কী হবে?

বিআরটিএর গণবিজ্ঞপ্তি অনুযায়ী, মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে সব মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট প্রদর্শন নিশ্চিত করতে চায় সংস্থাটি।

সময়সীমা শেষ হওয়ার পরও যেসব মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট থাকবে না, সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, ৩১ ডিসেম্বরের পর কোনো মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট না থাকলে ট্রাফিক পুলিশ সেটি আটক করে চালকের কাছে জানতে চাইবে, নির্ধারিত সময় পাওয়ার পরও কেন তিনি নির্দেশনা পালন করেননি।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আলাদা করে সতর্কবার্তা দেওয়ার বিষয়ে তিনি বলেন, সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে জনগণকে বিষয়টি জানিয়েছে। এর বাইরে ট্রাফিক পুলিশের আলাদা করে কিছু করার নেই।

সব মিলিয়ে, মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর সিদ্ধান্ত শুধু নতুন একটি নিয়ম বাস্তবায়ন নয়; বরং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহন শনাক্তকরণ সহজ করা এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর একটি উদ্যোগ। তাই নির্ধারিত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে মোটরসাইকেল মালিকদের এখনই সামনের নম্বর প্লেট লাগানোর প্রস্তুতি নেওয়া জরুরি।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

এনএসআই পরিচয়ে চার মাস চাঁদাবাজি, কাপ্তাইয়ে আটক

মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বর প্লেট, সময়সীমা ৩১ ডিসেম্বর

প্রকাশের সময় : ০৭:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬