বুধবার, ১৩ মে ২০২৬,
৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় গেলে খেলোয়াড়দের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করবে: দুলু

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:১৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে দেশের খেলোয়াড়দের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা হবে।

শনিবার (১০ জানুয়ারি) নাটোর শহরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ এর উদ্‌বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতা দুলু বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭–১৮ বছর খেলাধুলাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেশের ক্রীড়া ব্যবস্থাকে ধ্বংস করেছে। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে দেশের ক্রীড়া ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো হবে। মুক্তিযোদ্ধাদের মতো অবসরপ্রাপ্ত খেলোয়াড়দেরও নিয়মিত ভাতার আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক বাদশা আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাকিবুল হাসান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফয়জুল হক শামিমসহ অন্যান্য ক্রীড়া সংগঠকরা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি 

বিএনপি ক্ষমতায় গেলে খেলোয়াড়দের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করবে: দুলু

প্রকাশের সময় : ০৬:১৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬