বুধবার, ১৩ মে ২০২৬,
৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় ও কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কে এম খয়বর রহমান, বিএনপি নেতা আকতার হামিদ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আয়ূব আলী, আহসানগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন রকেটসহ অত্র প্রতিষ্ঠানের প্রভাষক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়, গোলক নিক্ষেপ, উচ্চ ও দীর্ঘ লম্ফ, রশি টান, বালিশ ও চেয়ার খেলাসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি 

আত্রাইয়ে কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশের সময় : ০৯:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬