
নওগাঁর আত্রাইয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা সালাম মন্ডলের উঠানে আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মুঞ্জুরুল আলমের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রকেটের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল ও আশরাফুল ইসলাম লিটন, কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আয়ূব আলী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল জলিলসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান।
দোয়া মাহফিল শেষে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 









