শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁনখারপুলে ৬ হত্যা মামলার রায় আজ

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ। রায়টি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি (লাইভ) সম্প্রচার করা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ রায় দেবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ২৪ ডিসেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই মামলার রায় ঘোষণার জন্য ২০ জানুয়ারি দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওইদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান, সহিদুল ইসলাম সরদার, আবদুল্লাহ আল নোমানসহ অন্যরা। ট্রাইব্যুনালে ইমাজ হোসেন ইমনের পক্ষে শুনানি করের আইনজীবী মো. জিয়াউর রশিদ। পলাতক চার আসামির পক্ষে ছিলেন স্টেট ডিফেন্স আইনজীবী কুতুবউদ্দিন আহমেদ।

এ মামলায় গ্রেফতার হওয়া চার আসামি হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম। আসামিদের মধ্যে পলাতক রয়েছেন- সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

এর আগে গত ১৪ জুলাই এই মামলার পলাতক চার আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তারই ধারাবাহিকতায় মামলায় সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট চাঁনখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। শহীদ হন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

ভারপ্রাপ্তের ভারে নুয়ে পড়ছে আত্রাইয়ের প্রাথমিক শিক্ষা

চাঁনখারপুলে ৬ হত্যা মামলার রায় আজ

প্রকাশের সময় : ০৯:৪২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬