শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চার মণ কাঁচাগোল্লা জব্দ করে ধ্বংস, কারখানা স্থায়ীভাবে সিলগালা

কাঁচাগোল্লার কারখানায় তেলাপোকার উপদ্রব, মালিকের এক বছরের কারাদণ্ড

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার সুনাম দেশজুড়ে। প্রায় ২৫০ বছরের ঐতিহ্যবাহী এ মিষ্টি পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি। অথচ সেই কাঁচাগোল্লা তৈরির কারখানাতেই মিলেছে তেলাপোকার উপদ্রব ও চরম অস্বাস্থ্যকর পরিবেশ। এ ঘটনায় নাটোর শহরের লালবাজার এলাকার জয়কালিবাড়ীতে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারের মালিক রবীন্দ্রনাথ কুন্ডুকে (৫৫) এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে নাটোরের জয়কালিবাড়ী এলাকায় বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে এসব অনিয়মের চিত্র উঠে আসে। পরে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও নাটোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম আলী এ দণ্ডাদেশ দেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নাটোর জেলা খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান জানান, দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডার নাটোরের পুরোনো ও পরিচিত মিষ্টির প্রতিষ্ঠানগুলোর একটি। প্রতিষ্ঠানটির তৈরি আদি কাঁচাগোল্লা একসময় দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হতো। স্বাদ ও মানের কারণে প্রতিষ্ঠানটির ব্যাপক সুনামও ছিল।

তবে অভিযানে গিয়ে কারখানার ভেতরে কাঁচাগোল্লা ও মায়া ক্ষীর সন্দেশ তৈরির স্থান এবং সংরক্ষণাগারে চরম অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়। মেঝেতে ঢাকনাবিহীন অবস্থায় খাদ্যপণ্য পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি খাবারের আশপাশে প্রচুর তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না।

অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক রবীন্দ্রনাথ কুন্ডু নিজের দোষ স্বীকার করেন। পরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় আদালত তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ সময় কারখানায় থাকা আনুমানিক চার মণ কাঁচাগোল্লা জব্দ করে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে সিলগালা করা হয়।

একই অভিযানে নাটোর সদরের হরিশপুর এলাকায় আল মদিনা নামের একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে (বেকারি) অভিযান চালানো হয়। সেখানে মেয়াদহীন পণ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি পণ্য সংগ্রহ ও বিপণনের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা পলাশ কুমারসহ কয়েকজন বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে নাটোরের জিআই পণ্য কাঁচাগোল্লার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কাঁচাগোল্লা উৎপাদনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন। এতে ঐতিহ্যবাহী এ পণ্যের মান ও সুনাম রক্ষা পাবে।

অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান, নাটোর সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট স্যানিটারি অফিসার মোছা. তাজকেরাতুল নেছা, নিরাপদ খাদ্য নমুনা সহকারী মো. বাপ্পারাজ এবং নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

সচেতন মহলের মতে, নাটোরের কাঁচাগোল্লা শুধু একটি মিষ্টি নয়, এটি জেলার ঐতিহ্য ও পরিচয়ের অংশ। তাই এ পণ্যের সুনাম ধরে রাখতে উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ ও বিপণনের প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যবিধি এবং গুণগত মান নিশ্চিত করা জরুরি। কোনো প্রতিষ্ঠানের অনিয়মের কারণে যেন পুরো জেলার ঐতিহ্যবাহী জিআই পণ্যের সুনাম প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি প্রয়োজন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে যুবদলের কর্মীসভায় ঐক্যের ডাক, সংগঠন শক্তিশালী করতে নেতাদের আহ্বান

চার মণ কাঁচাগোল্লা জব্দ করে ধ্বংস, কারখানা স্থায়ীভাবে সিলগালা

কাঁচাগোল্লার কারখানায় তেলাপোকার উপদ্রব, মালিকের এক বছরের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৬:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬