শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধায় ব্র্যাকের ‘ওয়াটার স্টেশন’ উদ্বোধন

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের নিরাপদ পানি পান, হাত ধোয়ার সুবিধা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় নির্মিত ‘পাইপড ওয়াটার স্টেশন’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত এ ওয়াটার স্টেশনের উদ্বোধন করা হয়।

হাটকালুপাড়া দাখিল মাদরাসার সুপার আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াটার স্টেশনটির উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা অপরিহার্য। ব্র্যাক ওয়াশ কর্মসূচির এ উদ্যোগ মাদরাসার শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখান থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলার যে অভ্যাস গড়ে তুলবে, তা তাদের পরিবার ও সমাজকেও সচেতন করতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা সহকারী শিক্ষা প্রকৌশলী সোজাউদ্দীন ও উপজেলা ব্র্যাক কর্মকর্তা।

এ ছাড়া উপস্থিত ছিলেন চকশিমলা দাখিল মাদরাসার সুপার মোফাজ্জল হোসেন, ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন সরদার ও সাংগঠনিক সম্পাদক মোহসীন আলী বাদল।

এ সময় হাটকালুপাড়া দাখিল মাদরাসার শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত পাইপড ওয়াটার স্টেশন ও হ্যান্ড ওয়াশিং কর্নার ঘুরে দেখেন। এ সময় তাঁরা স্থাপনাগুলোর যথাযথ ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে যুবদলের কর্মীসভায় ঐক্যের ডাক, সংগঠন শক্তিশালী করতে নেতাদের আহ্বান

আত্রাইয়ে শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধায় ব্র্যাকের ‘ওয়াটার স্টেশন’ উদ্বোধন

প্রকাশের সময় : ০৬:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬