শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তোলার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

কুড়িগ্রামের উলিপুরে একটি বিদ্যালয়ের অফিস সহায়ক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলামের বিরুদ্ধেও ভাগনের অনুপস্থিতি আড়াল করে হাজিরা খাতায় গোপনে স্বাক্ষর করার অভিযোগ করেছেন অভিভাবক ও এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগটি উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের শুরুর দিকে বিদ্যালয়টিতে অফিস সহায়ক পদে যোগ দেন নজরুল ইসলাম। একই বছরের নভেম্বরে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম সম্পর্কে তাঁর আপন মামা।

অভিযোগকারীদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নজরুল ইসলাম বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। দীর্ঘদিন অনুপস্থিত থাকলেও প্রধান শিক্ষক বিষয়টি গোপন রেখে তাঁর হাজিরা খাতায় স্বাক্ষর করে আসছেন। সেই সঙ্গে নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের সুযোগ করে দিচ্ছেন।

এ ঘটনায় বিদ্যালয়ের জমিদাতা ও শিক্ষার্থীর অভিভাবক শাহ আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি তদন্ত করতে বিদ্যালয়ে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন।

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে অফিস সহায়ক নজরুল ইসলামকে অনুপস্থিত পাওয়া যায়। এ সময় কয়েকজন শিক্ষার্থী জানায়, নজরুল ইসলাম নামে বিদ্যালয়ের একজন পিয়ন শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আর স্কুলে আসেন না।

এ সময় স্থানীয় বাসিন্দা এনামুল হক (৭০), মাঈদুল ইসলাম (৩৮), হারুন মিয়া (৩৫), সিরাজুল ইসলাম (৪০), শাহজামাল (৩২), নান্নু মিয়া (৩২) ও মানিক মিয়াসহ (৪০) কয়েকজন অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম বিদ্যালয়টিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তাঁর আত্মীয়-স্বজনদের মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীসহ মোট ছয়জন এ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

তাঁদের অভিযোগ, ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও প্রধান শিক্ষক ভাগনেকে রক্ষা করতে গোপনে হাজিরা খাতায় স্বাক্ষর করছেন এবং নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের ব্যবস্থা করছেন। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, নজরুল ইসলাম আগে মাঝেমধ্যে বিদ্যালয়ে আসতেন। তবে কিছুদিন ধরে তাঁকে বিদ্যালয়ে দেখা যাচ্ছে না।

অভিযোগকারী শাহ আলম বলেন, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসেন না। অথচ প্রধান শিক্ষকের সহযোগিতায় নিয়মিত হাজিরা দেখিয়ে বেতন-ভাতা উত্তোলন করা হচ্ছে। বিদ্যালয়ে উপস্থিত না থেকেও এভাবে সরকারি অর্থ নেওয়া অনিয়ম। এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তিনি পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম বলেন, নজরুল ইসলাম বিদ্যালয়ে নিয়মিত আসতেন। তবে চলতি নভেম্বর মাসে তিনি অনুপস্থিত রয়েছেন। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, নজরুল ছুটিতে আছেন। ছুটির আবেদনের কপি তাঁর বাড়িতে রয়েছে। বিদ্যালয়ে তাঁর ছয়জন আত্মীয়-স্বজন কর্মরত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ পেয়ে তিনি বিদ্যালয়ে তদন্তে গিয়েছেন। তদন্তকালে অফিস সহায়ক নজরুল ইসলামকে অনুপস্থিত পাওয়া গেছে। এ সময় বিদ্যালয় থেকে হাজিরা খাতা, ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে যুবদলের কর্মীসভায় ঐক্যের ডাক, সংগঠন শক্তিশালী করতে নেতাদের আহ্বান

উলিপুরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তোলার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

প্রকাশের সময় : ০৬:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬