শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে পড়ালেখা, একসঙ্গেই শেষ হলো তিন বন্ধুর জীবন

  • পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

একসঙ্গে চলাফেরা, একসঙ্গে পড়ালেখা বন্ধুত্বের বন্ধনও ছিল গভীর। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে প্রাইভেট পড়া শেষে একই মোটরসাইকেলে করে এক বন্ধুর বাড়িতে যাচ্ছিল তিন বন্ধু। কিন্তু পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই বন্ধু। গুরুতর আহত অপর বন্ধুও কয়েক ঘণ্টা পর মারা যায়।

বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিক্ষার্থী হলো সায়মন ইসলাম সাদিক (১৬), রেদওয়ানুল হোসেন রাহাত (১৮) ও ফজলে রাব্বি শাহ (১৭)। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

নিহত সায়মন ইসলাম সাদিক সাকোয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। রেদওয়ানুল হোসেন রাহাত ফুলবাড়ী গ্রামের মিজানুর রহমানের ছেলে। আর ফজলে রাব্বি শাহ চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আবু শাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়া শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে অন্য এক বন্ধুর বাড়িতে যাচ্ছিল। পথে শাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়মন ইসলাম সাদিক ও রেদওয়ানুল হোসেন রাহাতকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, গুরুতর আহত ফজলে রাব্বি শাহকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুরে নেওয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদমান সাকিব বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপর শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছিল।

সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মফিজ উদ্দীন তিন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা তিনজনই খুব ভালো বন্ধু ছিল। একসঙ্গে পড়ালেখা করত। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, নিহত দুই শিক্ষার্থীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপর শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি তিনি তখনো জানতেন না বলে জানান।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে যুবদলের কর্মীসভায় ঐক্যের ডাক, সংগঠন শক্তিশালী করতে নেতাদের আহ্বান

একসঙ্গে পড়ালেখা, একসঙ্গেই শেষ হলো তিন বন্ধুর জীবন

প্রকাশের সময় : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬