শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ৪ থানার অনুমোদন

দেশে আরও চারটি নতুন থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। পাশাপাশি লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারে তাগাদাও দিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সভাপতিত্ব প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সাংবাদিক সম্মেলনে নতুন চারটি থানা অনুমোদন দেওয়ার বিষয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এসময় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানকালে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাবের এক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় নিন্দা জানান তিনি।

প্রেস সচিব জানান, ‘সলিমপুরে কম্বাইন্ড অপারেশন চালানো হবে। খুব শিগগিরই সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে। কিছুতেই বাহিনীর মনোবল ভাঙা যাবে না।’

এদিকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি প্রশাসনিক বিভাগের অনুমোদনও বৈঠকে দেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব।

নির্বাচন ও গণভোট নিয়ে তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোটে ঝুঁকিপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে ৬৫৫২ কেন্দ্রে সিসিটিভি আছে, বাকি ২১৯৪৬টি কেন্দ্রে ৩১ জানুয়ারির মধ্যে সিসিটিভির আওতায় আনা হবে।’

প্রেস সচিব আরও জানান, ‘কমপক্ষে ছয়টি করে সিসিটিভি থাকবে। বাকিগুলোতে স্থানীয় প্রশাসনের উদ্যোগ নেওয়া হবে। ২৯৯টি কেন্দ্রে বিদ্যুৎ নেই, সেখানে জেনারেটর দিয়ে চালানো হবে। সবগুলো কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা দেওয়া হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

ভারপ্রাপ্তের ভারে নুয়ে পড়ছে আত্রাইয়ের প্রাথমিক শিক্ষা

নতুন ৪ থানার অনুমোদন

প্রকাশের সময় : ০৩:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬