বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ০৩:৩৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৩২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানকারী দল নওগাঁ জেলার বদলগাছি থানাধীন থুপ শহর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাত আনুমানিক ১০টা নাগাদ তথ্য পাওয়া যায় যে, ওই এলাকার জনৈক রমজান আলীর বাড়ির সামনে দিয়ে একজন মাদক ব্যবসায়ী মাথায় চটের বস্তা নিয়ে মাদকদ্রব্য বহন করে নিয়ে যাচ্ছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা কালে অভিযুক্ত ব্যক্তি সাদ্দাম হোসেন (৩১), পিতা আঃ মজিদ, গ্রাম চক মথুর, থানা বদলগাছি, জেলা নওগাঁ; ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে পাশের জনৈক সামছুলের কলাবাগানের দিকে যেতে থাকে। এ সময় ডিবি পুলিশ তাকে আটক করে তার হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে ৭ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করে।

এ ঘটনায় অভিযুক্ত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ প্রসঙ্গে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা থেকে মাদক নির্মূলে নতুন বছর ২০২৬ সালেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা, রাত ৮টার মধ্যে বন্ধ সব মার্কেট-দোকান

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৩:৩৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬