বুধবার, ১১ মার্চ ২০২৬,
২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (১০মার্চ) সকাল বেলা ১১ টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ আয়োজনে এই দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে প্রথমে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা চত্বরে অগ্নিকাণ্ড নির্বাপন বিষয়ক একটি মহড়া দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: আলাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট,কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা,ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হাকিম,হিসাব রক্ষণ কর্মকর্তা ওবাইদুল ইসলাম,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

প্রকাশের সময় : ০৭:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬