বুধবার, ০৮ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শক্তিশালী কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস, ১৬ জেলা বেশি ঝুঁকিতে

পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ১৬ জেলায় ঝড়ের তীব্রতা বেশি হতে পারে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে এ তথ্য জানান।

তিনি বলেন, পুরো দেশের ওপর দিয়ে শুক্রবার রাত ৮টার পর থেকে শনিবার দুপুর ১২টার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ১৬ জেলার উপর ঝড়ের তীব্রতা ও বড় আকারে শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা অপেক্ষাকৃত বেশি।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নেইমারকে নিয়ে আবেগঘন পোস্ট ফেসবুকে, শেষ পোস্ট, ৩০ মিনিট পর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

শক্তিশালী কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস, ১৬ জেলা বেশি ঝুঁকিতে

প্রকাশের সময় : ০৫:৩৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬