
আত্রাইয়ে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কনফারেন্স রুমে তিন হাজার ১০৬জনের মাঝে রোপা অমন,পাট,তিল,মূগ ও পেঁয়াজের বীজ এবং সার বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মোঃ আলাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট,সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন,সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার,প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলাম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকছুদুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর,প্রতিবন্ধী বিষয় কর্মকর্তা পি.এম কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ এবং প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 








