
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই নদী থেকে আলিমুদ্দিন (৮৫) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকালে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত আলিমুদ্দিন মান্দা উপজেলার শিবনগর ঘোষপাড়া গ্ৰামের মৃত দুখুর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং অবিবাহিত ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে আত্রাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তাদের সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো হয়। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক 












