মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

চলতি বছরের জুন মাসে প্রিপেইড ও ডিজিটাল বিদ্যুৎ মিটারে অস্বাভাবিক বিল কেটে নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অতিরিক্ত বিলের ক্ষেত্রে কিছু করণিক ভুল শনাক্ত হয়েছে। যেগুলো ইতোমধ্যে যথাযথভাবে প্রতিকার করা হয়েছে।

সোমবার (৬ জুন) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে ‘ভুতুড়ে বিল’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন।

তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে জুন মাসে বিল বৃদ্ধি শুধুমাত্র ট্যারিফ বৃদ্ধির কারণে নয়, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধিও অন্যতম একটি কারণ। বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্রাহকের ব্যবহার বেড়ে যাওয়া এবং উচ্চতর স্ল্যাবের কারণে অনেকের বিল বেড়েছে। তবে কিছু ক্ষেত্রে আমরা করণিক ভুল শনাক্ত করেছি এবং সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথভাবে প্রতিকার করা হয়েছে।

উদাহরণ টেনে মিরানা মাহরুখ বলেন, খাগড়াছড়িতে একটি করণিক ভুল হয়েছিল। সেখানে এক গ্রাহকের ইউনিট ৭০ হওয়ার কথা ছিল, কিন্তু করণিক ভুলের কারণে সেটি ৭০০ ইউনিট হয়ে যায়। ফলে বিদ্যুতের মূল্য দিয়ে যখন এই ইউনিটকে গুণ করা হয় তখন অস্বাভাবিক একটি বিল এসেছে। এ ক্ষেত্রে করণিক ভুলের জন্য দায়ী সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা ও কর্মচারী ছিলেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে গ্রাহককে তার বিল সংশোধন করে দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগ আরও জানিয়েছে, ‘ভুতুড়ে বিল’ নিয়ে ওঠা অভিযোগগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। বিতরণ সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে প্রতিটি অভিযোগ যাচাই করে দ্রুত সমাধান নিশ্চিত করা যায়।

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে, যাতে গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার দক্ষতা বাড়ানো, সিস্টেম লস কমানো, প্রিপেইড ও স্মার্ট মিটারিং সম্প্রসারণ এবং সেবার মান উন্নয়নের ওপর জোর দেওয়া হচ্ছে।

যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল সম্পর্কে কোনো সন্দেহ বা অভিযোগ রয়েছে, তাদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। প্রয়োজনে মিটার পরীক্ষা, বিল পুনর্যাচাই এবং অভিযোগ নিষ্পত্তির সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নেইমারকে নিয়ে আবেগঘন পোস্ট ফেসবুকে, শেষ পোস্ট, ৩০ মিনিট পর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

প্রকাশের সময় : ০৫:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬