বুধবার, ০৫ অগাস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

ফরিদপুর সদর ও মধুখালী উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার দিনের বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার কানাইপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। এ সময় দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিলে সুয়াদ নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর দুই আরোহী। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সুয়াদ সদর উপজেলার হাট গোবিন্দপুর গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে।

এর আগে সকালে ফরিদপুর মেডিকেল ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন আনোয়ার হোসেন (৬০)। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। তিনি আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম ডাকঘরের চানড়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।

অপরদিকে, বিকেলে মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মোছা. আমেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার মাছকান্দি গ্রামের মৃত এলাহি শেখের স্ত্রী।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। আইনগত প্রয়োজনীয় কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

ফরিদপুরে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

প্রকাশের সময় : ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬