বুধবার, ০৫ অগাস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাউয়াছড়ায় উল্টোলেজি বানর, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে আবারও দেখা মিলেছে বিরল প্রজাতির উল্টোলেজি বানর (নর্দার্ন পিগ-টেইলড ম্যাকাক)। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে ধারণ করা একটি ভিডিওতে কয়েকটি বানরকে উদ্যানের ভেতরে স্বাভাবিকভাবে বিচরণ করতে দেখা যায়। প্রকৃতির শান্ত পরিবেশে তাদের এই উপস্থিতি পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের জন্য যেমন আনন্দের, তেমনি বন্যপ্রাণী সংরক্ষণে নতুন আশার বার্তা বহন করছে।

ভিডিওটি ধারণ করেন লাউয়াছড়ার বাসিন্দা ও গণমাধ্যমকর্মী সাজু মার্চিয়াং। সকালে উদ্যানে ভ্রমণের সময় তিনি বিরল এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন।

স্থানীয়ভাবে উল্টোলেজি বানর ‘কেশরওয়ালা সিংহ বানর’, ‘কুলু বান্দর’, ‘ছোট লেজি বানর’ ও ‘উলু বান্দর’ নামেও পরিচিত। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এ প্রজাতিকে ‘সংকটাপন্ন’ হিসেবে তালিকাভুক্ত করেছে। এছাড়া বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এ প্রাণী সংরক্ষিত।

বিশেষজ্ঞদের মতে, উল্টোলেজি বানরের লেজ শূকরের লেজের মতো পিঠের দিকে বাঁকানো থাকে। গায়ের রং হালকা সোনালি থেকে বাদামি এবং এদের প্রধান খাদ্য ফলমূল, কচিপাতা ও বনজ উদ্ভিদ। সাধারণত ২০ থেকে ২৫ সদস্যের দলে গভীর বনে বসবাস করে।

ভিডিওতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে চলে যাওয়া আখাউড়া–সিলেট রেলপথের পাশেও বানরগুলোর চলাচল দেখা গেছে। সংরক্ষণবিদদের মতে, এই রেলপথে ট্রেনের ধাক্কায় বিভিন্ন সময় বানর, হনুমানসহ নানা বন্যপ্রাণীর মৃত্যু ঘটে। ফলে রেলপথটি বন্যপ্রাণীর জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। তারা রেলপথে গতি নিয়ন্ত্রণ, সতর্কতামূলক ব্যবস্থা এবং বন্যপ্রাণী নিরাপত্তায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বন ও জনপ্রিয় পর্যটনকেন্দ্র লাউয়াছড়া জাতীয় উদ্যান সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য সুপরিচিত। বিরল উল্টোলেজি বানরের উপস্থিতি এ উদ্যানের পরিবেশগত গুরুত্ব ও জীববৈচিত্র্যের সমৃদ্ধির আরেকটি উজ্জ্বল প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

লাউয়াছড়ায় উল্টোলেজি বানর, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রকাশের সময় : ০৪:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬