শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার (২১ আগস্ট) শপথ নেবেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন।

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। বিভিন্ন কারণে ছয়জন সংসদ সদস্য ভোটদান থেকে বিরত থাকেন।

জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলসংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৃণমূলের রাজনীতি থেকে উঠে এসে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযান, ৫৫ ভারতীয় মোবাইল জব্দ

আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৯:৪৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬