রবিবার, ২৩ অগাস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে হাউসবোট থেকে নদীতে পড়ে শিশু পর্যটক নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক ঘুরে যাদুকাটা নদীর উদ্দেশ্যে যাওয়ার পথে হাউসবোট থেকে পড়ে রুকাইয়া নুর (১০) নামে এক শিশু পর্যটক নিখোঁজ হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহাতাবুর টু দক্ষিণকুল খেয়াঘাট সংলগ্ন বৌলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা চিকিৎসক ডা. শাহনুর রহমানের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাইফান এ লাক্সারী ওয়াটার ভিলা’ হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক ঘুরে যাদুকাটা নদীর দিকে যাচ্ছিলেন। দক্ষিণকুল খেয়াঘাটের কাছে বৌলাই নদী দিয়ে চলার সময় হঠাৎ হাউসবোট থেকে রুকাইয়া নদীতে পড়ে যায়। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় নদীতে উদ্ধার অভিযান শুরু করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, খবর পাওয়ার পর থেকেই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে কাজ করছেন। এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৌলাই নদীতে নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়া নুরকে উদ্ধারে অভিযান চলছিল।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

মা-শিশু হত্যার বিচার দাবিতে শিবচরে মানববন্ধন

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে হাউসবোট থেকে নদীতে পড়ে শিশু পর্যটক নিখোঁজ

প্রকাশের সময় : ১০:৫৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬