শনিবার, ২২ অগাস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব, কুড়িগ্রামে আনন্দ মিছিল

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রামের কৃতী সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় কুড়িগ্রামে আনন্দ-উল্লাস, মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে রিজভীর দীর্ঘায়ু ও সফলতা কামনায় দোয়া করা হয়। বিকেলে জেলা বিএনপি কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে কলেজ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপির নেতারা বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও দলের প্রতি আনুগত্যের মাধ্যমে রিজভী আহমেদ বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এসেছেন। তার নতুন দায়িত্ব কুড়িগ্রামের মানুষের জন্য গর্বের বিষয়।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, রিজভীর শৈশব কুড়িগ্রামে কেটেছে। তিনি কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ছাত্ররাজনীতিতে যুক্ত হন। তিনি রাকসুর ভিপি, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং পরবর্তীতে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

জেলা বিএনপির নেতারা রিজভীর নতুন দায়িত্বে সন্তোষ প্রকাশ করে তার সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযান, ৫৫ ভারতীয় মোবাইল জব্দ

রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব, কুড়িগ্রামে আনন্দ মিছিল

প্রকাশের সময় : ১০:৫৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬