রবিবার, ২৩ অগাস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মা-শিশু হত্যার বিচার দাবিতে শিবচরে মানববন্ধন

মাদারীপুরের শিবচরে গৃহবধূ শাম্পা খাতুন ও তার এক বছর বয়সী শিশুপুত্র আবির হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় মাদবরচর ইউনিয়নের ভেলি বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা হত্যার ঘটনায় গ্রেপ্তার ফারুকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত ও শিশুপুত্র আবিরের মরদেহ উদ্ধারের দাবি জানান তারা।
পুলিশ জানায়, গত বুধবার বাখরের কান্দি এলাকার একটি ঝোপের পাশ থেকে শাম্পার মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে ফারুকের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। পুলিশের দাবি, শাম্পাকে হত্যার পর তার এক বছর বয়সী শিশুপুত্র আবিরকে আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে এখনো শিশুটির মরদেহ উদ্ধার হয়নি।
এ ঘটনায় নিহতের বাবা ছামরুল ইসলাম শিবচর থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ ও র‍্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে রাজৈর থেকে ফারুককে গ্রেপ্তার করে। তার বাসা থেকে শাম্পার ব্যবহৃত কিছু সামগ্রী উদ্ধার করা হয়।
শিবচর সার্কেলের এএসপি মো. সালাহ উদ্দিন কাদের জানান, হত্যাকাণ্ডে ফারুকের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

মা-শিশু হত্যার বিচার দাবিতে শিবচরে মানববন্ধন

মা-শিশু হত্যার বিচার দাবিতে শিবচরে মানববন্ধন

প্রকাশের সময় : ০৯:১৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬