বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হেয়ারে বালু উত্তোলন, ইউপি সদস্য সাইদুলের বিরুদ্ধে অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র চর হেয়ার থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সাইদুল প্যাদার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মাছের ঘেরের বাঁধ নির্মাণ ও বিক্রির উদ্দেশ্যে সমুদ্রসৈকতের বালুচর থেকে এসব বালু উত্তোলন করা হচ্ছে।

সম্প্রতি পাওয়া একটি ভিডিওচিত্রে দেখা যায়, চর হেয়ারের বালুচর থেকে একটি ট্রলারে বালু তোলা হচ্ছে। এতে ট্রলারের স্টাফ মঞ্জু বিশ্বাসসহ কয়েকজন শ্রমিককে দেখা যায়। পাশে আরেকটি ট্রলারও রাখা ছিল।

স্থানীয়দের অভিযোগ, রাঙ্গাবালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল প্যাদা দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

অভিযোগের বিষয়ে সাইদুল প্যাদার বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সন্ধ্যাবেলা এসে আপনার সঙ্গে দেখা করব ভাই।” পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

ট্রলারের স্টাফ মঞ্জু বিশ্বাস প্রথমে বলেন, সাইদুল মেম্বারের মাছের ঘেরের বাঁধ নির্মাণের জন্য বালু নেওয়া হয়েছে। পরে তিনি দাবি করেন, ঘেরের বাঁধ নয়, গরুর ঘর নির্মাণের জন্য বালু নেওয়া হয়েছিল। বালু বিক্রির অভিযোগও তিনি অস্বীকার করেন।

চরমোন্তাজ বিট কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, “সাইদুল মেম্বার বালু তোলার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, বিষয়টি বিস্তারিত না জেনে মন্তব্য করা সম্ভব নয়। কর্মস্থলে ফিরে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

হেয়ারে বালু উত্তোলন, ইউপি সদস্য সাইদুলের বিরুদ্ধে অভিযোগ

হেয়ারে বালু উত্তোলন, ইউপি সদস্য সাইদুলের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের সময় : ১১:২২:২৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬