রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে সম্প্রীতি ও বিশ্বশান্তির আহ্বান

নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ধর্মীয় সম্প্রীতি, অসাম্প্রদায়িক চেতনা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার বুড়িমাতলা সার্বজনীন মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, আত্রাই উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, আত্রাই শাখার আহ্বায়ক শ্রী উত্তম কুমার প্রামাণিকের সভাপতিত্বে সভায় সদস্যসচিব সজীব কুমার সাহা ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী কেশব কুমার সরকার সঞ্চালনা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

তিনি বলেন, আবহমান বাংলার মূল শক্তি অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতি। সকল ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিময় বাংলাদেশ গঠনে কাজ করতে হবে। সমাজে ন্যায়বিচার ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, এস এম মঞ্জুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, মো. কামরুল হাসান সাগর এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ দলের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, বিশ্বশান্তি এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাজশাহী-নাটোর পরিবহন বিরোধে বন্ধ দূরপাল্লার বাস, বিপাকে যাত্রীরা

আত্রাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে সম্প্রীতি ও বিশ্বশান্তির আহ্বান

প্রকাশের সময় : ০৪:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬