মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার যাওয়ার পথে দাউদকান্দিতে বাস খাদে, শেবাচিমের ২৪ শিক্ষার্থী আহত

কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে পড়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও সংশ্লিষ্টরা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত ২৪ শিক্ষার্থীর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ইমন হাসান (২৩), আরিফ হোসেন (২৩), সফিকুল ইসলাম (২৩), মালিহা আক্তার (২৩), জাওয়াত (২৩), ফেরদৌস (২৩), মিলি আক্তার (২৩), মিনহাজ উদ্দিন (২৩), মরুছালিন আক্তার (২৩), তাছলিমা আক্তার (২৩), হুমায়রা আক্তার (২৩), মিলা আক্তার (২৩), মিনা আক্তার (২৩), নিসা আক্তার (২৩), তানজিনা আক্তার (২৩), সাদিয়া আক্তার (২৩), তাসফিয়া আক্তার (২৩), আরিফুল ইসলাম (২৩), রাজিব মিয়া (২৩), জান্নাতুল মাওয়া (২৩), মারিয়াম (২৩), তানহা আক্তার (২৩), সাইদুর রহমান (২৩) ও নাজমুল হাসান (২৩)।

তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এবং দুর্ঘটনার সময় বাসটিতে চালক ও অন্যান্য যাত্রীসহ মোট কতজন ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় শিক্ষার্থী ও তাঁদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানা গেছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

কক্সবাজার যাওয়ার পথে দাউদকান্দিতে বাস খাদে, শেবাচিমের ২৪ শিক্ষার্থী আহত

কক্সবাজার যাওয়ার পথে দাউদকান্দিতে বাস খাদে, শেবাচিমের ২৪ শিক্ষার্থী আহত

প্রকাশের সময় : ০২:২৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬