বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রামে বালু-পাথর উত্তোলনকালে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মেসেরঘাট সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির চার নেতাসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মেসেরঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৫০), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী (৫০), ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ (২৮), সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান (৪০), শাহাদাত হোসেন (৪০) এবং নীলফামারীর ডিমলা উপজেলার দুলাল মিয়া (৪৮)।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, মেসেরঘাট সীমান্ত এলাকায় একটি চক্র ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছিল। উত্তোলন করা এসব বালু-পাথর পরে বিক্রি করা হতো বলে অভিযোগ রয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালায় বিজিবি। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন, ১০টি জাল পাইপ, একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, রিং পাইপ, তেলের ড্রাম ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় ছয়জনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক ছয়জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি।

তিনি আরও বলেন, বিজিবি বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেছে। অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নওগাঁয় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, দুই ক্লিনিককে জরিমানা

পাটগ্রামে বালু-পাথর উত্তোলনকালে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

প্রকাশের সময় : ০৭:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬