রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ পায়নি: জয়নুল আবেদীন এমপি

দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, নৌকা বাইচ আমাদের শত বছরের প্রাণের ঐতিহ্য। নানা কারণে এই ঐতিহ্য একসময় হারিয়ে যেতে বসেছিল। খোকন তালুকদার কালকিনিতে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও ফিরিয়ে এনেছেন।

অনুষ্ঠানে নৌকা বাইচের উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নৌকা বাইচকে ঘিরে আড়িয়াল খাঁ নদীর দুই পাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। হাজারো দর্শনার্থী প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতায় “বস্তাল একতা এক্সপ্রেস” নামের নৌকা প্রথম স্থান অর্জন করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

ভালো দামে পাট বিক্রি, নওগাঁর কৃষকের মুখে হাসি

১৭ বছর মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ পায়নি: জয়নুল আবেদীন এমপি

প্রকাশের সময় : ০৬:৩৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬