রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালীতে তিন বস্তায় মিলল যুবকের ছয় খণ্ডিত মরদেহ

ফরিদপুরের মধুখালীতে ধানখেতের পাশ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভরা এক অজ্ঞাতনামা পুরুষের ছয়টি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ডসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালিয়া স্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ সামনে ফরিদপুরগামী সড়কের পাশে লাভলু মল্লিক ও ইসহাক মিয়ার ধানখেতের পাশে একটি তালগাছের গোড়ায় মুখ বাঁধা তিনটি প্লাস্টিকের বস্তা দেখতে পান পথচারীরা। সন্দেহ হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার ও মধুখালী থানার এসআই মাসুদুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে বস্তাগুলোর মুখ খুলে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের ছয়টি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়।

পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত না হলে ময়নাতদন্ত শেষে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের পরিচয় ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

ভালো দামে পাট বিক্রি, নওগাঁর কৃষকের মুখে হাসি

মধুখালীতে তিন বস্তায় মিলল যুবকের ছয় খণ্ডিত মরদেহ

প্রকাশের সময় : ০৬:৪৬:২০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬