মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সালথায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু, আহত মা ও ইজিবাইকচালক

নানা বাড়ি থেকে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে ফরিদপুরের সালথায় ট্রাকের ধাক্কায় হাফসা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা চামেলি বেগম ও ইজিবাইকচালক আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর-মাঝারদিয়া সড়কের কাগদী বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফসা নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আনিস মোল্যার ছোট মেয়ে। তার নানা সালথা উপজেলার মিনহাজদিয়া গ্রামের মঞ্জুর মোল্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মামার সঙ্গে সালথার সোনাপুর ইউনিয়নের মিনহাজদিয়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায় হাফসা। রোববার দুপুরে মা চামেলি বেগম তাকে সঙ্গে নিয়ে ইজিবাইকে করে নগরকান্দার নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।

ইজিবাইকটি কাগদী বাজার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সেটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনার সময় হাফসা ইজিবাইক থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ছয় বছর বয়সী হাফসা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত তার মা ও ইজিবাইকচালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

এসি মেরামতের কথা বলে ডেকে নিয়ে ছিনতাই, নওগাঁয় গ্রেপ্তার ২

সালথায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু, আহত মা ও ইজিবাইকচালক

প্রকাশের সময় : ১১:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬