শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুত্রবধূ ধর্ষণে শ্বশুরের যাবজ্জীবন

  • ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণের মামলায় হাফিজার শেখ (৫৯) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পরে কড়া পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত হাফিজার শেখ মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, পারিবারিক সম্মতিতে হাফিজারের ছেলের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই হাফিজার তাকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এ নিয়ে একাধিকবার পারিবারিক সালিশ হলেও তিনি তার আচরণ পরিবর্তন করেননি।

অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ২৫ আগস্ট সকাল ১১টার দিকে কৌশলে ভুক্তভোগীকে নিজের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন হাফিজার। পরে ভুক্তভোগী বাবার বাড়িতে চলে গিয়ে স্বজনদের সঙ্গে আলোচনা করে মধুখালী থানায় মামলা করেন।

তদন্ত শেষে মধুখালী থানার এসআই সৈয়দ তোফাজ্জল হোসেন ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি হাফিজার শেখকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

পুত্রবধূ ধর্ষণে শ্বশুরের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৯:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬