বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-আরিচা মহাসড়কে র‍্যাবের চেকপোস্ট, চলছে যানবাহনে তল্লাশি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:৫০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস বাংলাদেশ বেতার টাওয়ার সংলগ্ন কেলিয়ে এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের ওই এলাকায় র‍্যাব সদস্যদের চেকপোস্ট বসিয়ে বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি করতে দেখা যায়। এ সময় সন্দেহভাজন যানবাহন ও যাত্রীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

চেকপোস্টে প্রাইভেটকার, মোটরসাইকেল, বাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তল্লাশিতে কাউকে আটক কিংবা কোনো অবৈধ সামগ্রী উদ্ধারের বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

ঢাকা-আরিচা মহাসড়ক রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এ মহাসড়ক দিয়ে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এ মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে।

স্থানীয়রা জানান, মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি কার্যক্রমের ফলে নিরাপত্তা বাড়ার পাশাপাশি সন্দেহজনক যানবাহন ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধায় ব্র্যাকের ‘ওয়াটার স্টেশন’ উদ্বোধন

ঢাকা-আরিচা মহাসড়কে র‍্যাবের চেকপোস্ট, চলছে যানবাহনে তল্লাশি

প্রকাশের সময় : ১০:৫০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬