বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে দীর্ঘ ১৬ দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এতে এ পথে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়।

ধাওয়াপাড়া ফেরিঘাট সূত্রে জানা গেছে, এ নৌরুটে দুটি ফেরি রয়েছে। এর মধ্যে একটি গত দুই-তিন মাস ধরে বিকল অবস্থায় পড়ে আছে। অন্যদিকে সচল থাকা অপর ফেরিটিও পদ্মায় তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে বন্ধ রাখা হয়। ফলে পুরো নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী ও পাবনার মধ্যে যাতায়াতকারী মানুষকে বিকল্প পথে চলাচল করতে হয়েছে। এতে তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়। দীর্ঘ ১৬ দিন পর ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) রবিউল ইসলাম বলেন, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে এতদিন ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার বেলা ১১টা থেকে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

প্রকাশের সময় : ১১:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬