বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছাত্রীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার মামলায় মিরাজ শেখ (৩৫) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মিরাজ শেখ নগরকান্দা উপজেলার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুরে ভুক্তভোগী শিশুটি মিরাজ শেখের বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় মিষ্টি দেওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন মিরাজ। পরে শিশুটির অনিচ্ছা সত্ত্বেও তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলাটি তদন্তের পর নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মিরাজ শেখকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং বিভিন্ন আনুষঙ্গিক প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি মিরাজ শেখ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় শেষে তাকে পুলিশি পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

প্রকাশের সময় : ১১:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬