শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে ডেঙ্গু প্রতিরোধে মডেল প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

মাদারীপুরের কালকিনিতে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ১নং কালকিনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণসহ আশপাশের এলাকা পরিষ্কার করা হয়।

এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাজমুল ইসলাম এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন ১নং কালকিনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা, সহকারী শিক্ষক ইলিয়াস হোসেন, সুজন কৃষ্ণ পাল, ওবায়দুল রহমান, শাহানা পারভীন, রুনা পারভিন, রাশিদা জামান, জুবাইদা সুলতানা, ফারহানা মরিয়ম, ফাতিমা ও মাফুজাসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা।

‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে ১নং কালকিনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে কালকিনি উপজেলা প্রশাসন, মাদারীপুর।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

কালকিনিতে ডেঙ্গু প্রতিরোধে মডেল প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের সময় : ১০:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬