শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে নকল ওষুধ কারখানায় অভিযান, ম্যানেজার আটক

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় ‘জনতা ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক’ নামে একটি প্রতিষ্ঠানে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ওষুধ ও শিশুদের ক্ষতিকর জেলি জব্দ করেছে র‍্যাব-১৯। এ ঘটনায় কারখানার ম্যানেজার জিল্লুর রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে গোয়ালচামট ১ নম্বর সড়কে এসআরবি-১৯-এর কোম্পানি অধিনায়ক মেজর ফারহানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কারখানার মালিক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সদ্য বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাইজিদ হোসেন শাহেদকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়।

তল্লাশিতে প্রতিষ্ঠানটির ওষুধ তৈরির বৈধ কোনো কাগজপত্র বা অনুমোদন পাওয়া যায়নি। অভিযানে নকল যৌন উত্তেজক ওষুধ, শিশুদের জন্য ক্ষতিকর জেলি ও বিভিন্ন ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

জব্দ করা তরল ওষুধ স্থানীয় একটি ডোবায় ফেলে ধ্বংস করা হয়েছে। ভারী যন্ত্রপাতি জব্দ করে স্থানীয় বাড়ির মালিকের জিম্মায় রাখা হয়েছে।

এদিকে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাইজিদ হোসেন শাহেদকে এনসিপির ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাকিব রহমান আকাশ জানান, শাহেদের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রতিষ্ঠানটিতে দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। সেখানে কোনো বৈধ অনুমোদন ছাড়াই ক্ষতিকর নকল ওষুধ তৈরি করা হচ্ছিল।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

ফরিদপুরে নকল ওষুধ কারখানায় অভিযান, ম্যানেজার আটক

প্রকাশের সময় : ০৯:২৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬