শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শিবচরের পাঁচ্চর এলাকার বাখরেরকান্দি অংশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী পালকি পরিবহনের একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা পালকি পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার পর পালকি পরিবহনের বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসে বাসের ধাক্কা, নিহত ৩

প্রকাশের সময় : ০৯:৩৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬