রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ, চাল ও নগদ অর্থ সহায়তা

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ভিটেমাটিহারা পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নর্থচ্যানেল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মানবিক কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত কয়েকশ পরিবারের হাতে চাল ও নগদ অর্থ তুলে দেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

প্রধানমন্ত্রী কর্তৃক ত্রাণ তহবিলের আওতায় এসব সহায়তা দেওয়া হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ফরিদপুরের চরাঞ্চলের মানুষের সঙ্গে তাঁর মরহুম পিতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক ছিল। মৃত্যুর আগে তিনি চরাঞ্চলের মানুষের সেবা ও সুরক্ষার দায়িত্ব তাঁর ওপর দিয়ে গেছেন বলেও উল্লেখ করেন তিনি।

নদীভাঙনের স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, গত এক দশকে ঝুঁকিপূর্ণ ও ভাঙনকবলিত এলাকাগুলোতে টেকসই নদীশাসন ও কার্যকর ব্যবস্থা নেওয়া হলে চরাঞ্চলের মানুষকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। পদ্মার ভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, নর্থচ্যানেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে নদীভাঙনে ভিটেমাটিহারা পরিবারগুলোর সদস্যদের হাতে খাদ্য সহায়তা হিসেবে চাল এবং পুনর্বাসনের জন্য নগদ অর্থ তুলে দেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ, চাল ও নগদ অর্থ সহায়তা

প্রকাশের সময় : ১১:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬