
নওগাঁর রাণীনগর উপজেলার সরদার কয়া ও বড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
একডালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন আব্দুল খালেক তোতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একডালা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ওসমান আলী, বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ (মিঠু), সহ-সভাপতি রাসেল মাহমুদ, প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দীন, সাবেক শিক্ষক সোহরাব হোসেন দুদু, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলন, বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার গুণগত মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন ও শিক্ষার মান বাড়াতে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 


















