বুধবার, ০৭ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ৪৭৫টি গাছের চারা রোপণ

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সুদরানা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণে ৪৭৫টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও বাসযোগ্য পরিবেশ তৈরিতেও গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহা, ইউনিয়ন দলনেতা-দলনেত্রীসহ স্থানীয় আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ৪৭৫টি গাছের চারা রোপণ

প্রকাশের সময় : ০৮:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬