শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় অশ্লীল ছবি তুলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেপ্তার জাকারিয়া

নওগাঁর মান্দায় পাত্রী দেখানোর কথা বলে এক বৃদ্ধকে ডেকে নিয়ে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় মো. জাকারিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মীর মো. আনোয়ার হোসেন (৬২) রাজশাহীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকার বাসিন্দা। গত ৭ অক্টোবর সকালে ছেলের জন্য পাত্রী দেখানোর কথা বলে তাঁর পূর্বপরিচিত এক নারী তাঁকে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে যান।

অভিযোগে বলা হয়, সেখানে আগে থেকে পরিকল্পনা করে রাখা কয়েকজনের সঙ্গে কথাবার্তার একপর্যায়ে আনোয়ার হোসেনকে মারধর করা হয়। পরে এক নারী আসামির সঙ্গে জোরপূর্বক অশ্লীল ও নগ্ন ছবি-ভিডিও ধারণ করা হয়। এসব ছবি ও ভিডিও পরিবারের সদস্যদের কাছে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও মুঠোফোনে যোগাযোগ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে চাঁদা দেওয়ার কথা বলে একই দিন দুপুর সাড়ে ২টার দিকে ভুক্তভোগীর আত্মীয়স্বজন তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।

এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ১১ অক্টোবর মান্দা থানায় মামলা করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত মো. জাকারিয়াকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, জাকারিয়ার বিরুদ্ধে এর আগে মোহনপুর ও মান্দা থানায় আরও তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নওগাঁর হাঁসাইগাড়ী ইউনিয়নে চার গ্রামীণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

মান্দায় অশ্লীল ছবি তুলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেপ্তার জাকারিয়া

প্রকাশের সময় : ০৮:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬