শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে সারদা সুন্দরী কলেজে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা

জাতীয় সড়ক নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইনবিষয়ক সচেতনতামূলক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ফরিদপুর সার্কেলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সড়কে চলাচলের নিয়মকানুন সম্পর্কে সচেতন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিআরটিএ ফরিদপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) পলাশ খীসা। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার, ফুটপাত না থাকলে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা এবং পার হওয়ার আগে দুই দিক দেখে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় বিআরটিএ ফরিদপুর সার্কেলের মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম ও ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর অরূপ কুমার সাহা বক্তব্য দেন।

বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার এবং দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর আহ্বান জানান তাঁরা। কর্মশালায় কলেজের শিক্ষক ও বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নওগাঁর হাঁসাইগাড়ী ইউনিয়নে চার গ্রামীণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

ফরিদপুরে সারদা সুন্দরী কলেজে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা

প্রকাশের সময় : ০৮:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬