রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে সবুজায়নের উদ্যোগ, মহাসড়কের পাশে গাছের চারা রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নওগাঁর আত্রাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও বিএমডিএর উদ্যোগে এবং জেলা প্রশাসনের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, বন কর্মকর্তা মো. আব্দুল খালেক, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন এবং উপজেলা কৃষি দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট প্রমুখ।

কর্মসূচির আওতায় মহাসড়কের পাশে ১০০টি কৃষ্ণচূড়া, ৩০টি জাম, ৩০টি আমড়া, ২০টি জলপাই ও ২০টি সফেদা গাছের চারা রোপণ করা হয়। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। সড়কের পাশে গাছ লাগানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে সবাইকে উৎসাহিত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

বৃক্ষরোপণের মাধ্যমে আত্রাইয়ের পরিবেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

গঙ্গাচড়ায় চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে চালু হলো অ্যাম্বুলেন্স সেবা

আত্রাইয়ে সবুজায়নের উদ্যোগ, মহাসড়কের পাশে গাছের চারা রোপণ

প্রকাশের সময় : ০৬:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬