রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মামুন হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুরগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পত্নীতলা থানা-পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার মো. মামুন হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার মুগরইল গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

গঙ্গাচড়ায় চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে চালু হলো অ্যাম্বুলেন্স সেবা

পত্নীতলায় পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬