
নওগাঁর আত্রাইয়ে ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে’ ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম মিঠু। এ ছাড়া ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 



















