শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে-বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ পতিত সরকারের দোসরদের বিরুদ্ধে: রিজভী

পতিত সরকারের দোসররা জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক এলাকায় এক মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, ভারত থেকে পতিত সরকারের দোসররা নতুন করে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। বিদেশের মাটিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অপমানের ঘটনাও দেশের ভাবমূর্তির জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দল নেতা শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা মো. লকাই বিশ্বাসের হাতে নতুন নির্মিত বাড়ির চাবি তুলে দেওয়া হয়। পাশাপাশি অসহায়দের মধ্যে চিকিৎসা সহায়তা ও আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নওগাঁর হাঁসাইগাড়ী ইউনিয়নে চার গ্রামীণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

দেশে-বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ পতিত সরকারের দোসরদের বিরুদ্ধে: রিজভী

প্রকাশের সময় : ০৭:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬