
নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে চারটি গ্রামীণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু সড়কগুলোর উন্নয়ন কাজের ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে এসব সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। সড়কগুলোর উন্নয়ন সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতব্যবস্থা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন করা চারটি সড়ক হলো প্রথম সড়কটি ১ হাজার ৪৫০ মিটার দৈর্ঘ্যের, যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬২ লাখ ৬০ হাজার ৩০৯ টাকা। ভূতুলিয়া থেকে মাকনা কোমলগোটা সড়কটির দৈর্ঘ্য ১ হাজার ৩৫ মিটার এবং নির্মাণব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ৪৪২ টাকা। ভবানীনগর ব্রিজ থেকে নামা কুজাগাড়ী সড়কটির দৈর্ঘ্য ১ হাজার মিটার, এতে ব্যয় হবে ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ২২৫ টাকা। এ ছাড়া ভীমপুর বাজার থেকে সোনারপাড়া সড়কটির দৈর্ঘ্য ৮৫০ মিটার। সড়কটির সংস্কার ও উন্নয়নকাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৩ হাজার ৪১ টাকা।
চারটি সড়কের উন্নয়নকাজের বিষয়ে সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফী তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজ জাহান দিপু, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন এবং জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, হাঁসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন শাহানা ও সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাহ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীনূর রহমান শামীম এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক নওগাঁ 


















