সোমবার, ০৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে বৈধ কাগজপত্র না থাকায় দুই ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১

বরিশালের উজিরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সরকারি কাজে বাধা ও মব সৃষ্টির অভিযোগে মো. রাজিব (৩৫) নামে এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার শিকারপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নুরুর ইটভাটা (এসএসবি) ও মক্কা ব্রিকসের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে বরিশাল জেলা পুলিশের বিশেষ টিম ও উজিরপুর ফায়ার সার্ভিসের একটি দল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ইটভাটায় কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার এবং ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় দুটি ইটভাটার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারি কাজে বাধা ও মব সৃষ্টির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, একটি দালালচক্রের মাধ্যমে সাংবাদিক পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি এবং পরিবেশ অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত মাসোহারা দিয়ে দীর্ঘদিন ধরে এসব অবৈধ ইটভাটার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। প্রভাবশালী মহলের যোগসাজশে ইটভাটাগুলো নির্বিঘ্নে পরিচালিত হচ্ছিল বলেও দাবি তাঁদের।

স্থানীয়রা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

গরুর খামার এখন মোবাইলের নিয়ন্ত্রণে, নওগাঁয় প্রযুক্তির নতুন চমক

উজিরপুরে বৈধ কাগজপত্র না থাকায় দুই ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১

প্রকাশের সময় : ০৬:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬