সোমবার, ০৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি

দেশের পোশাকশ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। তবে শ্রমিকদের এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানায়নি মালিকপক্ষ। প্রস্তাবটি পর্যালোচনা ও নিজেদের মধ্যে আলোচনার জন্য মজুরি বোর্ডের কাছে চার কার্যদিবস সময় চেয়েছেন মালিক প্রতিনিধিরা।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ‘শাহ পরশিয়া’ ভবনে মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব জমা দেয়। বৈঠকে সভাপতিত্ব করেন মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বৈঠক শেষে শ্রমিক প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আক্তার জানান, দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে পোশাকশ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি জানান, শ্রমিকপক্ষের প্রস্তাবের বিষয়ে মালিকপক্ষ তাৎক্ষণিক কোনো মতামত দেয়নি। প্রস্তাবটি পর্যালোচনা, নিজেদের মধ্যে আলোচনা এবং প্রয়োজনীয় হিসাব-নিকাশের জন্য বিজিএমইএসহ মালিকপক্ষের প্রতিনিধিরা চার কার্যদিবস সময় চেয়েছেন।

বৈঠকে মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসলে উদ্দিন আহমদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের (বিজেএসডি) সভাপতি আনোয়ার হোসেন এবং বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনসহ বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মজুরি বোর্ড সূত্রে জানা গেছে, শ্রমিকপক্ষের প্রস্তাব পর্যালোচনা এবং মালিকপক্ষের মতামত বিবেচনায় নিয়ে আগামী ১৬ নভেম্বর বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় শ্রমিকদের প্রস্তাব নিয়ে পরবর্তী আলোচনা ও সিদ্ধান্তের অগ্রগতি হতে পারে।

এখন দেখার বিষয়, শ্রমিকদের ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি নিয়ে মালিকপক্ষ কী প্রস্তাব দেয় এবং শেষ পর্যন্ত মজুরি বোর্ড কী সিদ্ধান্ত নেয়।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

গরুর খামার এখন মোবাইলের নিয়ন্ত্রণে, নওগাঁয় প্রযুক্তির নতুন চমক

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি

প্রকাশের সময় : ০৫:৫৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬